সর্বশেষ
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে

বগুড়ায় অস্ত্র ও মাদকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির বড়সড় একটি চেষ্টা নসাৎ করে দিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ( জুন) দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী তিশিগাড়ী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।

আজ শুক্রবার ( জুন) দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান।

আটকরা হলেনবগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চাঁনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বী হাসান (২১) একই উপজেলার পাঁচপীর নলঘড়িয়া গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল হালিম (২০)

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে তিশিগাড়ী এলাকার একটি বাড়িতে একদল ডাকাত জড়ো হয়ে ডাকাতির ছক কষছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। টের পেয়ে থেকে ১০ জনের ডাকাত দলটি দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া করে পুলিশ চারজনকে ধরে ফেলতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট দুটি গামছা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, পুলিশের এই সময়োপযোগী তাৎক্ষণিক তৎপরতার কারণে একটি বড় ধরনের অপরাধ বা ডাকাতির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, সম্প্রতি শিবগঞ্জ নন্দীগ্রাম এলাকায় ঘটে যাওয়া কয়েকটি ডাকাতির ঘটনার সাথে তারা সরাসরি জড়িত ছিল। তাদের প্রত্যেকের নামেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সাথে এই চক্রের বাকি পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ