সর্বশেষ
আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 
রাজধানীতে আজ কোথায় কী
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে, নায়ক হালান্ড
জুনের মাত্র ১৩ দিনেই এলো ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স
গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে
ঈমানের সুরক্ষায় ইসলামের নির্দেশনা
মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১
২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরেই স্কটল্যান্ডের বাজিমাত, পরাস্ত হাইতি
ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
তিন দেশে বিশ্বকাপ: ভিন্ন সময়ে ত্রিমাত্রিক উদ্বোধনের অনন্য মহোৎসব
বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম
 বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়লো টি-টোয়েন্টি সিরিজ
মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

দেশের বাজারে কমলো জেট ফুয়েলের দাম

টানা তিন দফায় বড় অংকের মূল্যবৃদ্ধির পর অবশেষে স্বস্তির খবর এলো এভিয়েশন খাতে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটের ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি’র নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম এখন থেকে ২০৫ টাকা ৪৫ পয়সা। এর আগে এই জ্বালানির দাম ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। অর্থাৎ, প্রতি লিটারে দাম কমেছে প্রায় ২১ টাকা ৬৩ পয়সা।

শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক রুটের ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের বর্তমান দর ১.৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১.৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিইআরসি’র এক সভায় এই দাম কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সংস্থাটি জানিয়েছে, আজ দিবাগত রাত ১২টা থেকেই নতুন এই মূল্য সারাদেশে কার্যকর হবে।

ইতিপূর্বে তিন দফায় মোট ১৩২ টাকা বৃদ্ধির ফলে আকাশপথে যাতায়াত ও পণ্য পরিবহনে ব্যয় অনেকটা বেড়ে গিয়েছিল। নতুন এই সমন্বয় এভিয়েশন ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ