সর্বশেষ
৩২ লাখের কোরবানি: সমালোচনার জবাবে যা বললেন মন্ত্রীর ছেলে
দেশের ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ইরান ইস্যুতে গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প; আবহাওয়ার কারণে বদলাল মন্ত্রিসভার বৈঠক
আরাফাতের ময়দানে লাখো হাজির আকুতি, বিশ্বমঞ্চে ধ্বনিত হলো বাংলা খুতবা
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
ঈদের দিন যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস
বাংলাদেশি ভাইরাল সেই মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে যা জানা গেল
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি রাজনৈতিক সতীত্ব হারিয়েছে: রাশেদ খাঁন
দেশের ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
ফরাসি ফুটবলে পিএসজির রাজত্ব অব্যাহত: রেকর্ড ১৪তম লিগ শিরোপা জয়
তারুণ্যের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর: ডাসারে সড়ক উন্নয়ন কাজে আনিসুর রহমান খোকন
পে স্কেল কার্যকর নিয়ে নতুন তথ্য
ঢাকা হবে বিশ্বের অন্যতম সেরা শহর: ডিএসসিসি প্রশাসক
২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে?

৩২ লাখের কোরবানি: সমালোচনার জবাবে যা বললেন মন্ত্রীর ছেলে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় কোরবানির গরু কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনাসমালোচনা চলছে। নেটিজেনদের এই সমালোচনার মুখে এবার বাবার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেই মুখ খুলেছেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী। নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে দেওয়া এক পোস্টে তিনি এই বিপুল অঙ্কের গরু কেনার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন।

গত মঙ্গলবার (২৬ মে) বিকেলে দেওয়া ওই পোস্টে সারিয়ান চৌধুরী সমালোচকদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেন। ফেসবুক পোস্টে সারিয়ান চৌধুরী উল্লেখ করেন, এই কোরবানি শুধু তাদের ব্যক্তিগত বা একক কোনো আয়োজন নয়। তিনি লেখেন:

আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা প্রতি বছরই পারিবারিক কোরবানি হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানামাদ্রাসারজন্য যৌথভাবে থেকে ৮টি গরু কিনে থাকেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও ওনারা মোট ৬টি গরু ক্রয় করেছেন।

বিষয়টি নিয়ে ট্রল বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা করা হচ্ছে দাবি করে তিনি আরও লেখেন, আজ থেকে ৫০ বছর পর যখন তার বাবা মন্ত্রিত্বে থাকবেন না, তখনও কি তাদের পরিবারকে এমন অযৌক্তিক সমালোচনার মুখে পড়তে হবে? নাকি কেবল বাবা বর্তমান সরকারের মন্ত্রী বলেই একটি বিশেষ পক্ষ (বট বাহিনী) এই ধরনের ভিত্তিহীন উদ্দেশ্যমূলক প্রচার চালাচ্ছে?

পশুর মাংস বিতরণের বিষয়টি উল্লেখ করে সারিয়ান চৌধুরী পোস্টে যুক্ত করেন যে, এই কোরবানির সবটুকুই মূলত অসহায় দরিদ্র মানুষের কল্যাণে উৎসর্গ করা। মানুষের হক যথাযথভাবে মানুষের কাছেই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবশেষে তিনি লেখেন, “মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।

সম্প্রতি কোরবানির হাট থেকে পানিসম্পদমন্ত্রী এ্যানির ৩২ লাখ টাকা দিয়ে গরু কেনার একটি খবর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তুমুল আলোচনা শুরু হয়। মূলত সেই বিতর্কের অবসান ঘটাতেই মন্ত্রীর ছেলের এই ফেসবুক বার্তা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ