সর্বশেষ
নিরাশার আঁধারে তওবার আলো: আল্লাহর রহমত ও ফিরে আসার গল্প
তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল
শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন
বিএসইসি চেয়ারম্যান ও ৪ কমিশনারের পদত্যাগ
একের পর এক ধাক্কায় শাকিব খানের ‘রকস্টার’, মুক্তির সপ্তাহেই পাইরেসির থাবা
বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের
প্রেম থেকেই কষ্ট পেয়েছিলাম: তৌসিফ মাহবুব
এভরিথিং ইজ ভেরি গুড
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী
ব্যবসা ধসের মাশুল খেলাপি ঋণ
৩৬ হাজার টন বর্জ্য অপসারণ ডিএসসিসির
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ট্রাম্পের শর্ত ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস
৩২ লাখের কোরবানি: সমালোচনার জবাবে যা বললেন মন্ত্রীর ছেলে
দেশের ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের একাংশের তৈরি করা রাজনৈতিক অনুমানকে দেশের ভোটাররা ভুল প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের আগে এমন একটি আবহ তৈরি করা হয়েছিল যে জামায়াতে ইসলামী ক্ষমতায় চলে যাচ্ছে বা সবচেয়ে বেশি ভোট পাচ্ছে। এমনকি সমীকরণে তাকেও হারিয়ে দেওয়া হয়েছিল। তবে দেশের মানুষ কোনো ভুল না করে উদার গণতন্ত্রের পক্ষে বিএনপিকে বেছে নিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দল ও মতের মানুষকে নিয়ে একটি জাতীয় ঐকমত্য বা রিকনসিলিয়েশন করেছিলেন। তিনি বাংলাদেশকে কারও শত্রু বানাতে চাননি। বাংলাদেশ আজও যেকোনো ধরণের আধিপত্য ও বিদেশি প্রভাব থেকে মুক্ত থেকে নিজের অস্তিত্ব বজায় রাখতে চায়।”

স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় শহীদ জিয়ার ভূমিকার কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের নিজস্ব পরিচয় সুদৃঢ় করেছিলেন। আর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দেশকে নতুন করে পথ চলার ও ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ করে দিয়েছে। বর্তমানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শহীদ জিয়ার সেই আদর্শ ও পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ