সর্বশেষ
ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
তিন দেশে বিশ্বকাপ: ভিন্ন সময়ে ত্রিমাত্রিক উদ্বোধনের অনন্য মহোৎসব
বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম
 বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়লো টি-টোয়েন্টি সিরিজ
মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর
দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, প্রাণ গেল ৪৮ জনের
বগুড়ায় অস্ত্র ও মাদকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
মুরগির দাম বেড়েছে, কমেছে সবজির
আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং
শিক্ষার আলো বনাম নৈতিকতার অন্ধকার
বেলকুচিতে বাস-অটোভ্যান সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন
নিরাশার আঁধারে তওবার আলো: আল্লাহর রহমত ও ফিরে আসার গল্প
তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল
শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন
বিএসইসি চেয়ারম্যান ও ৪ কমিশনারের পদত্যাগ

তিন দেশে বিশ্বকাপ: ভিন্ন সময়ে ত্রিমাত্রিক উদ্বোধনের অনন্য মহোৎসব

বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ঘটছে এক অভূতপূর্ব ঘটনা। প্রথমবারের মতো যৌথভাবে বিশ্বমঞ্চের আয়োজক উত্তর আমেরিকার তিন পরাশক্তি—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। শুধু ব্যবস্থাপনাই নয়, টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম তিনটি ভিন্ন দেশে আলাদাভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। সময়ের ব্যবধানের কারণে পৃথিবীর বুকে এই আলোর ছটা দেখা যাবে ভিন্ন ভিন্ন সময়ে।

ঐতিহ্যের রঙে প্রথম রণডঙ্কা ফুটবলের অন্যতম পুণ্যভূমি, ‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম থেকে পর্দা উঠছে এই মহাযজ্ঞের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ২০১০ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। আর মাঠের লড়াই শুরু হবে রাত ১টায়।

১৬ থেকে ১৭ মিনিটের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য আর দেশটির বিখ্যাত রঙিন কাগজের শিল্প ‘পাপেল পিকাডো’র প্রদর্শনী ফুটিয়ে তোলা হবে। তবে মূল আকর্ষণ হিসেবে থাকছেন পপ কুইন শাকিরা। নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সাথে তিনি মঞ্চ মাতাবেন এবারের অফিশিয়াল থিম সং ‘ডাই ডাই’ (লেটস গো) দিয়ে। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শেনবাউম উদ্বোধনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছেন। স্কুল বন্ধ রাখার পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের দেওয়া হয়েছে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সুবিধা।

কানাডার গৌরবগাথা ও তারকার মেলা মেক্সিকোর পরদিন রাতে ফুটবলের জোয়ারে ভাসবে কানাডা। টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এই ভেন্যুতে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে এবং ম্যাচ গড়াবে রাত ১টায়।

১৩ মিনিটের এই অনুষ্ঠানটি শুরু হবে একটি থ্রিলিং কাউন্টডাউন বা ক্ষণগণনা দিয়ে, যেখানে স্ক্রিনে ভেসে উঠবে কানাডার গৌরবময় ইতিহাস। টরন্টোর মঞ্চ আলো করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া ক্যারা, মাইকেল বুবলে এবং নোরা ফাতেহির মতো একঝাঁক বিশ্বখ্যাত তারকা। তবে বাংলাদেশি দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী ‘সঞ্জয়’।

হলিউডের দেশে জাঁকজমকপূর্ণ সমাপ্তি সবশেষে উদযাপনে মাতবে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বসবে আমেরিকানদের উদ্বোধনী মঞ্চ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সকাল ৭টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

১৩ মিনিটের এই আয়োজনে তাক লাগিয়ে দেবে হলিউড ঘরানার বিশাল আকৃতির ভিজ্যুয়াল ইফেক্টস এবং চমকপ্রদ গল্পগাথা। আমেরিকার মঞ্চ মাতাতে প্রস্তুত কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা এবং রেমার মতো বৈশ্বিক সুপারস্টাররা।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। ১৯৯৪ সালের মার্কিন বিশ্বকাপে কিংবদন্তি ডায়ানা রসের সেই পেনাল্টি কিকের স্মৃতি কিংবা ১৬ বছর আগে ২০১০ আসরে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’র সেই মোহময় জাদু আজও ফুটবলপ্রেমীদের হৃদয়ে দোলা দেয়। এবার তিন দেশের ভিন্ন স্বাদের এই ত্রিমাত্রিক আয়োজন ফুটবল ইতিহাসের পাতায় কতখানি দাগ কাটতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ