সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

ফুটবলের মহোৎসবের সমাপ্তি হতে যাচ্ছে এক নজিরবিহীন জাঁকজমকপূর্ণ আবহে। ফুটবল বিশ্বকাপের ফাইনালে এবার দর্শকদের জন্য থাকছে আমেরিকান ‘সুপার বোল’-এর আদলে তৈরি বিশেষ হাফ-টাইম শো। আর এই মেগা আয়োজনের কারণে ফুটবল ইতিহাসের চেনা নিয়মে আসতে পারে বড় পরিবর্তন। ম্যাচের চেনা ১৫ মিনিটের বিরতি এবার বেড়ে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত হতে পারে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষে দেখা মিলবে সুরের এক মহামিলনমেলার। প্রায় ১১ মিনিটের এই বিশেষ সংগীতানুষ্ঠানে পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, লাতিন গায়িকা শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস (BTS)। ফিফার বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, শেষ মুহূর্তে এই তালিকায় যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবারও। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। এছাড়া পারফর্মার হিসেবে আরও থাকছেন বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস।

হাফ-টাইম বিরতি প্রায় ২০ মিনিট করার জোর সম্ভাবনা থাকলেও ফুটবলের আইন প্রণেতা সংস্থা ‘আইএফএবি’ (IFAB)-এর নিয়ম অনুযায়ী, বিরতির সময় ১৫ মিনিটের বেশি হওয়ার সুযোগ নেই। এই জটিলতা এড়াতে ফিফা একটি বিকল্প পরিকল্পনাও হাতে রেখেছে। সেক্ষেত্রে নির্ধারিত ১৫ মিনিটের স্বাভাবিক বিরতির পরপরই বাড়তি ১১ মিনিটের এই কনসার্টটি আয়োজন করা হতে পারে।

অবশ্য ফুটবল ম্যাচে বিরতির সময় দীর্ঘ হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছর নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে কোল্ডপ্লে, ডোজা ক্যাট ও জে বালভিনদের পরিবেশনার কারণে হাফ-টাইম বিরতি মোট ২৪ মিনিট স্থায়ী হয়েছিল।

ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) শুরু হলেও, তার দেড় ঘণ্টা আগে দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে) শুরু হবে জমকালো সমাপনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড। আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।

ইতোমধ্যেই প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হতে যাওয়া দ্বিতীয় দলটিকে বেছে নিতে আজ বুধবার দিবাগত রাতে আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

যেভাবে দেখবেন                                                                                                                                                                          বাংলাদেশের দর্শকদের জন্য ফাইনালসহ সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এছাড়া বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস ও সময় টিভিতেও দেখা যাবে এই মহারণ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ