সর্বশেষ
বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে ই-টিকিটিং সেবা চালু
মেসেঞ্জারে আপত্তিকর চ্যাটিং করায় ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি
রাষ্ট্রপতির নাম চূড়ান্ত ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি

বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে ই-টিকিটিং সেবা চালু

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি কমাতে চালু করা হলো ডিজিটাল ই-টিকিটিং সেবা। এখন থেকে বহির্বিভাগে সেবা নিতে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না।

শনিবার (১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এই আধুনিক ই-টিকিটিং ব্যবস্থার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার। উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের নতুন চিকিৎসা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, এতদিন আউটডোরে ডাক্তার দেখাতে এসে রোগীদের খুব ভোরে এসে লাইনে দাঁড়াতে হতো। এতে চরম দুর্ভোগে পড়তেন পোড়া বা প্লাস্টিক সার্জারির মতো স্পর্শকাতর রোগী ও তাঁদের স্বজনেরা। নতুন ই-টিকিটিং চালু হওয়ায় সেই সমস্যার চিরস্থায়ী সমাধান হতে যাচ্ছে।

নতুন ব্যবস্থায় একজন রোগীকে কেবল একবার অনলাইনে নিবন্ধন করলেই হবে। নিবন্ধনের পর রোগীর ব্যক্তিগত তথ্য নিরাপদে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসাসেবা নিতে এলে একই তথ্য বারবার দিতে হবে না। পাশাপাশি রোগীর আগের হাসপাতাল পরিদর্শন, চিকিৎসার ইতিহাস এবং সংশ্লিষ্ট তথ্যও সংরক্ষিত থাকবে।

সরকারি স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের জন্য সহজ, আধুনিক পেপ্যারলেস করার যে লক্ষ্য, এই উদ্যোগ তারই বড় প্রমাণ।”  ড. মোহাম্মদ নাসির উদ্দীন, পরিচালক, বার্ন ইনস্টিটিউট

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের বিশেষ তত্ত্বাবধানে বাস্তবায়িত এই ডিজিটালাইজেশন প্রক্রিয়াটি শনিবার থেকেই কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাসপাতালে রোগীদের অপেক্ষার সময় অনেক কমে আসবে এবং সরকারি চিকিৎসা সেবার মান আরও এক ধাপ উন্নত হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ