সর্বশেষ
কুয়াশায় ঘেরা মিরিঞ্জা ভ্যালিতে উষ্ণতা ছড়াচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী
সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে নবী-রাসুলদের দোয়া
নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না: সাইফুল হক
দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে, জানালেন প্রেস সচিব
ইউএনওর কক্ষে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই
নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: দুলু
হজ ব্যবস্থাপনায় দুর্নীতি করলে আইনের আওতায় নিয়ে আসব: ধর্ম উপদেষ্টা
মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের, রাজনীতির নয়: হান্নান মাসউদ
জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা
‘জানের বদলে জান সদকা’ করা যাবে কি?
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল, সম্পাদক মুরাদ
মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ
তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহবান

অনুদানের সিনেমায় অলংকার চৌধুরী

অনলাইন ডেস্ক

২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানের সিনেমা ‘মুক্তির ছোট গল্প’। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার এ সময়ের অভিনেত্রী অলংকার চৌধুরী। বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি মুখোমুখি হন গণমাধ্যমের।


অলংকার চৌধুরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সত্যিই কি দেশ পুরোপুরি স্বাধীন হয়েছে? যুদ্ধ তো এখনো চলছে। ২০২০ সালে আমরা করোনার মতো মহামারির সঙ্গে যুদ্ধ করেছি। আমাদের জীবনে স্বাভাবিকতা এখনও ফিরে আসেনি। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের একটা বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আমাদের। সেই যুদ্ধে শামিল হয় সাংবাদিক নদী। ‘মুক্তির ছোট গল্প’ সিনেমায় নদী নামের সেই সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি।

এই অভিনেত্রী বলেন, মাসুদ জাকারিয়া সাবিন আমার ভীষণ প্রিয় পরিচালক। তার নির্দেশনায় চলচ্চিত্রে কাজ করে খুব ভালো লেগেছে। সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী।


মিজানুর রহমান রুবেলের গল্পে ‘মুক্তির ছোট গল্প’ সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এতে অলংকার চৌধুরীর পাশাপাশি নিপুণ, শতাব্দী ওয়াদুদ, আয়েশা মারজান, চয়ন সরকার প্রমুখ অভিনয় করেছেন । সব ঠিক থাকলে শিগগিরই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। এরপর ছাড়পত্র পেলে মুক্তি পাবে চলতি বছরই।

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ