সর্বশেষ
রাশমিকা-বিজয়ের রূপকথার বিয়ে ও পর্দার পেছনের লড়াই
জনকল্যাণে দৃষ্টান্ত গড়তে চায় জামায়াত: ডা. শফিকুর রহমান
ট্রাম্পের কথা শুনবে না ন্যাটো
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
 ‘ভালোবাসি’ বলে জয় নিয়ে যাচ্ছে বাংলাদেশ!
গাইবান্ধায় ভিজিএফ চাল নিয়ে অনিয়ম: চেয়ারম্যানের অপসারণ দাবিতে সড়ক অবরোধ
মহিমান্বিত রজনী শবে কদর: হাজার মাসের চেয়েও উত্তম এক রাতের সন্ধানে
গণপরিবহনে তেলের রেশনিং তুলে নিলেন সেতুমন্ত্রী
সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস: নামতে পারে দিনের তাপমাত্রা
আজ ব্যারিস্টার আরমানের দ্বিতীয় দফার জেরা
আজ টানা  ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ঐতিহাসিক আরব বিদ্রোহের কারণ ও ফলাফল
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন
টিভিতে যত খেলা দেখবেন আজ (৭ মার্চ, ২০২৬)

রাশমিকা-বিজয়ের রূপকথার বিয়ে ও পর্দার পেছনের লড়াই

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান! অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণি সিনেমার মোস্ট টকড কাপল রাশমিকা মান্দানা বিজয় দেবরাকোন্ডা। উদয়পুরের রাজকীয় আবহে কাছের মানুষদের সাক্ষী রেখে শুরু করলেন জীবনের নতুন ইনিংস। কিন্তু এই রূপকথার বিয়ের পথটা কতটা কঠিন ছিল? আজ আমরা জানবো রাশমিকার সেই অজানা সংগ্রামের গল্প।

গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে এক ঘরোয়া কিন্তু আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিয়ের কাজ সম্পন্ন করেন এই তারকা জুটি। বিয়ের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আসতেই ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি। ছবিতে তাদের চোখেমুখে যে তৃপ্তির হাসি দেখা যাচ্ছে, তার পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা তার ক্যারিয়ারের শুরুর দিকের এক কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন। ২০১৮ সালেগীতা গোবিন্দমসুপারহিট হওয়ার পর যখন বিজয়ের সাথে দ্বিতীয় সিনেমা করার প্রস্তাব আসে, তখন বেঁকে বসেছিল তার পরিবার। তাদের ধারণা ছিল, ফিল্মি দুনিয়া মেয়েদের জন্য খুব একটা নিরাপদ নয়। পরিবারের সদস্যরা চেয়েছিলেন, প্রথম ছবির সাফল্য নিয়েই রাশমিকা যেন অভিনয় জগতকে বিদায় জানান।

রাশমিকা জানান, পরিচালক ভারত কর্মা যখনডিয়ার কমরেডছবির চিত্রনাট্য নিয়ে আসেন, তিনি চরিত্রটির প্রেমে পড়ে যান। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার পরিবার। তারা সরাসরি বলে দেয় বিজয়ের সাথে আর কোনো কাজ করা যাবে না। রাশমিকা তখন পরিবারকে বোঝান যে, সহঅভিনেতা কে সেটা বড় কথা নয়; বড় কথা হলো তার অভিনয় সত্ত্বা। লিলি চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আক্ষরিক অর্থেই পরিবারের সাথে যুদ্ধ করতে হয়েছে তাকে।

সেই সময়ে পর্দায় বিজয়ের সাথে একটি চুম্বন দৃশ্য নিয়েও কম সমালোচনা হয়নি। বিজয় নিজেও পরবর্তীকালে জানিয়েছিলেন, সেই বিতর্ক রাশমিকার ব্যক্তিগত জীবনে কতটা নেতিবাচক প্রভাব ফেলেছিল। হয়তো সেই কারণেইডিয়ার কমরেড’-এর পর দীর্ঘদিন আর এই জুটিকে একসাথে দেখা যায়নি।

তবে ভক্তদের জন্য সুখবর হলো, বাস্তব জীবনে ঘর বাঁধার পর এবার পর্দায়ও ফিরছে এই ম্যাজিক। অনেক বছর পর আবারও তাদের রসায়ন দেখা যাবে নতুন সিনেমারাণাবলীতে।

সব বাধা পেরিয়ে আজ রাশমিকা বিজয় এক হয়েছেন। তাদের এই যাত্রা প্রমাণ করে যে, ভালোবাসা এবং লক্ষ্য ঠিক থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। এই নতুন জুটির জন্য আপনার শুভকামনা জানাতে ভুলবেন না।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ