ভোলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৪ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিষয়টি নিশ্চিত করেছে।
ওজোপাডিকোর ভোলা অফিস জানিয়েছে, সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এলাকাগুলো হলো, শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড় ও নবীপুর
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায়, তবে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
গ্রাহকদের এই সময়ের মধ্যে বিকল্প আলোর ব্যবস্থা রাখার এবং বিকেলের আগে ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





