সর্বশেষ
সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, জানা গেল
আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প
বিসিবির অ্যাডহক কমিটির প্রথম সভা সন্ধ্যায়
জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন নিয়ে সংসদে রুমিনের ‘কথার পারদ’
এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ অর্থমন্ত্রীর
পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক, যা জানা গেল
‘নিষেধাজ্ঞা এড়াতে জয় শাহের সঙ্গে বৈঠকের তদ্বির করছেন স্বনামধন্য এক ক্রিকেটার’
গরমে স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে কাঁচাআম
কুমিল্লার জাঙ্গালিয়ায় পরিত্যক্ত বাসে অগ্নিকাণ্ড
জামিন পেলেন গায়ক নোবেল
জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান লোডশেডিং: চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎ খাত
আজকের মুদ্রাবাজার: প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার

বিসিবির অ্যাডহক কমিটির প্রথম সভা সন্ধ্যায়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের রদবদল ঘটিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাতে।

আজ বিকেলে এক আদেশের মাধ্যমে গত অক্টোবরে নির্বাচিত বিসিবি কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই আজ মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভায় বসছে এই নতুন কমিটি।

আজকের এই প্রথম সভায় মূলত দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হবে। কমিটির ১১ জন সদস্যের মধ্যে কে কোন বিভাগের (যেমন: ক্রিকেট অপারেশনস, টুর্নামেন্ট কমিটি, বা গেম ডেভেলপমেন্ট) প্রধান হিসেবে কাজ করবেন, তা এই সভাতেই চূড়ান্ত করা হবে।

সভাপতি তামিম ইকবাল ছাড়াও এডহক কমিটিতে সদস্য হিসেবে থাকছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দেওয়ার মাধ্যমে বিসিবিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ক্রিকেট ভক্তদের নজর এখন সন্ধ্যার এই সভার দিকে, যেখান থেকে আসতে পারে দেশের ক্রিকেটের আগামীর নতুন দিকনির্দেশনা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ