সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

শিলিগুড়ি, হরিপুর এলাকায় লাগাতার বৃষ্টি

অনলাইন ডেস্ক

ভারতের কলকাতায় টানা বৃষ্টির জেরে জলমগ্ন শিলিগুড়ি(Siliguri) শহরতলী এলাকা। পাশাপাশি ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর সংসদও জলমগ্ন(Waterlogged) হয়ে রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে জলবন্দি হয়ে রয়েছেন বহু বাসিন্দা। এলাকার প্রতিটি বাড়িতে ঢুকে পড়ে বৃষ্টির জল। ব্যাহত হয়েছে সাধারণ জনজীবন। সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা। অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে জানালেও কোনও কাজ হয়নি। ফলে ক্ষোভ জমেছে গ্রামবাসীদের মধ্যে।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দশক ধরে ওই এলাকাটি বর্ষার সময় জলমগ্ন হয়ে থাকে। এবারও তার অন্যথা হয়নি। গতকাল রাত থেকে টানা বৃষ্টির ফলে হাঁটু সমান জল হয়ে যায় এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, সঠিক মত নিকাশি নালা না থাকায় এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যেটুকু নিকাশি নালা রয়েছে সেটি পরিষ্কার না করার ফলে সেগুলির মধ্যে জঙ্গল জমে গিয়েছে। একাধিকবার সেই জঙ্গল পরিষ্কার করার কথা বললেও কর্ণপাত করেনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুপ্রিয়া বিশ্বাস বিগত গ্রাম পঞ্চায়েত বোর্ডের ওপর দোষ চাপিয়ে দিয়ে দায় সেরেছেন। তবে এই সমস্যার সমাধান কবে হবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ