সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

বিদেশি কোম্পানির বিজ্ঞাপনে আরাবি

অনলাইন ডেস্ক

চলচ্চিত্র নির্মাতা মনিরুল ইসলাম সোহেল ‘স্বপ্ন যে তুই’ ও ‘বাজে ছেলে-দ্য লোফার’ নামের সিনেমা নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে সিনেমা নির্মাণ করছেন না তিনি। বর্তমানে তিনি বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি নবাগত আরাবি রহমানকে নিয়ে একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন।
আগামীকাল ১৪ জুলাই রাজধানীর বনশ্রীতে এর দৃশ্যধারণ শুরু করা হবে বলে জানান এর নির্মাতা। প্রথমবার মডেল হওয়া প্রসঙ্গে আরাবি রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরেই সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ভালো কাজের মাধ্যমেই দর্শকের সামনে আসতে চাই। বর্তমানে নাচ ও অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য তালিম নিচ্ছি।

বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়া প্রসঙ্গে আরাবি বলেন, হঠাৎ করেই নির্মাতা মনিরুল ইসলাম সোহেল ভাই আমাকে জানালেন একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনের কথা। বিষয়টি প্রথমে সিরিয়াসভাবে নেইনি। ভেবেছিলাম আমার মতো একজন নতুন মানুষকে নিয়ে এত বড় কোম্পানির বিজ্ঞাপন। পরে তো সত্যি সত্যি আমাকে সাইন করানো হলো। দারুণ লাগছে ক্যারিয়ারের শুরুতেই এমন একটি কাজে যুক্ত হতে পেরে। মনিরুল ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। আমার মতো একজন নতুন মানুষকে সুযোগ দেওয়ায়।

পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, দীর্ঘ ক্যারিয়ারে আমি অনেক নতুন শিল্পীদের নিয়ে কাজ করেছি। অনেকেই এখন সফলভাবে চলচ্চিত্রে কাজ করছে। আরাবির মধ্যে আমি নায়িকা হওয়ার সব গুণই দেখেছি। আমার বিশ্বাস সে একদিন সফল হবে। তার মতো সুন্দরী ও ভালো উচ্চতর একজন মেয়ে ভালো করবেই। যদি লেগে থাকে সফল নায়িকা হবে এটা আমি মনে করি।

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ