সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

মালদ্বীপকে ক্রীড়া সামগ্রী উপহার দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মালদ্বীপের সাথে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশটির ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে উল্লেখযোগ্য পরিমাণে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের স্পোর্টস, ফিটনেস এন্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন।

মালদ্বীপের স্পোর্টস, ফিটনেস এন্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ রিয়াজ কৃতজ্ঞতার সাথে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে এগুলি মালদ্বীপের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই ক্রীড়া সামগ্রী দেয়া মালদ্বীপের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শক্তিশালী প্রতীক। এছাড়া সকল ক্ষেত্রে মালদ্বীপের সাথে সহযোগিতা আরো বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ।

এই অনুষ্ঠানে মালদ্বীপের ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। খবর , প্রবাস বার্তা।

এনএফ নিউজ ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ