সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে জাপান

অনলাইন ডেস্ক

ইউরোপের কয়েকটি দেশের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বিষয়টি জানিয়েছেন। জাপানের রাজধানী টোকিওতে এক বৈঠকে আলোচনার সময় তিনি এ কথা জানান। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাপানের রাজধানী টোকিওতে দেশটির ন্যাশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেছেন, জাপান মধ্যপ্রাচ্যে চলমান ‘শান্তি প্রক্রিয়ার’ অগ্রগতির ওপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। বৈঠকে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতি উপস্থিত ছিলেন।

জাপানের ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, তাঁর সরকার ফিলিস্তিনে কয়েক দশকব্যাপী ইসরায়েলি দখলের বিপরীতে প্রস্তাবিত ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ সমর্থন করে। তিনি বলেন, জাপান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা বোঝে এবং এই লক্ষ্য অর্জনে চলমান প্রচেষ্টাকে সমর্থন করে।

ইয়োকো কামিকাওয়া আরও বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আমরা কীভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনায় নিয়ে এই সমস্যা ব্যাপকভাবে মোকাবিলা করতে চাই।’ এর আগে, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

টোকিওতে জাপান ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত পঞ্চম জাপান-আরব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে আহমেদ আবুল ঘাইতি দ্বিরাষ্টীয় সমাধানের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এটাই একমাত্র সমাধান। ইসরায়েল কর্তৃক সংঘটিত বর্ণবাদ, ফিলিস্তিনি ভূমি সংযুক্তকরণ ও তাদের ওপর নিপীড়ন বাস্তবসম্মত সমাধান নয়।’

আবুল ঘাইতি আরও বলেন, ‘১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ও আরবদের ওপর ইসরায়েলি দখলদারিত্ব, নিপীড়ন ও নিপীড়নের কারণে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ৭ অক্টোবর ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অপারেশন আল-আকসা ফ্লাড নামে একটি বড় আকারের অভিযান শুরু করে। ফিলিস্তিনিদের স্বাধীনতার আশাকে দমন করার তাগিদ ও আকাঙ্ক্ষা আছে ইসরায়েলের। তবে আমরা একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, ইউরোপের তিন দেশ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। তার কিছুদিন আগে দেয় ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা। সর্বশেষ গত ২১ জুন এশিয়ার দেশ আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ