সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

অতিরিক্ত মানসিক চাপে আছেন? কমাতে কী করবেন

অনলাইন ডেস্ক

মানসিক চাপ দৈনন্দিন জীবনেরই একটা অংশ। অতিরিক্ত মানসিক চাপ কখনও কখনও আপনাকে শারীরিকভাবেও অসুস্থ করে তুলতে পারে। এ কারণে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। মানসিক চাপ নিয়ন্ত্রণে কী করবেন

মেডিটেশন : মানসিক চাপ নিয়ন্ত্রণের শক্তিশালী উপায় হচ্ছে মেডিটেশন। এর অনুশীলন আপানাকে মুহূর্তের র সাথে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করতে সাহায্য করে। এর ফলে মানসিক চাপ কমে।

শরীরচর্চা : শরীরচর্চা প্রাকৃতিকভাবেই মানসিক চাপ কমায়। নিয়মিত শরীরচর্চায় শরীর সতেজ থাকে। যার ফলে মনও ফুরফুরে হয়।

প্রকৃতির সান্নিধ্য : প্রকৃতির সান্নিধ্যে সময় কাটালে মানসিক চাপ কমে। পার্কে মাত্র ২০ মিনিট থাকলেই দেখবেন মন সতেজ থাকছে। গবেষণা বলছে, প্রকৃতির মধ্যে হাঁটলে স্ট্রেস হরমোন অর্থাৎ শরীরের কর্টিসল লেভেল কমে। এর ফলে মানসিক চাপও কমে।

সঠিক খাদ্যাভ্যাস : স্বাস্থ্যকর , সুষম খাদ্যাভ্যাস মানসিক চাপ কমায়। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন-সামুদ্রিক মাছ মানসিক চাপ কমায়। এছাড়া ফল এবং শাকসবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টও মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে।

গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম : মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। অতিরিক্ত মানসিক চাপে থাকলে গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে ধীরে ছাড়ুন। এই অভ্যাস আপনার মানসিক চাপ কমাতে সহায়তা করবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ