সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ও শিক্ষার্থীদের ওপর হামলা-হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহর ছাড়াও উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌর পার্ক থেকে পতাকা ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে গাইবান্ধা সরকারী ছাড়াও জেলা শহরের বিভিন্ন স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি ডিবি রোড হয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামন থেকে ফিরে আবারও পৌর পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের নেতারা।

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে সাদুল্লাপুর উপজেলা শহরে। সকাল সাড়ে ১০টার দিকে সরকারী ডিগ্রী কলেজ এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি বাজার ঘুরে চৌমাথা মোড়ে বাঁধা দেয় পুলিশ। কিন্তু পুলিশী বাঁধা উপক্ষো করে মিছিলটি উপজেলা পরিষদ ঘুরে চৌমাথা মোড়ে এসে শেষ হয়। এরপর চৌমাথা মোড়ের সড়কে বসে পড়ে বিক্ষোভ-সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এনএফ নিউজ ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ