সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

ভারতের মণিপুর সীমানায় পুলিশের সঙ্গে গুলির লড়াই, নিহত ৩ জঙ্গি

অনলাইন ডেস্ক

অসম-মণিপুর সীমানায় পুলিশের সঙ্গে গুলির লড়াই ‘হামর’ জনগোষ্ঠীর। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার কাছাড় জেলার ও মণিপুর সীমানাবর্তী এলাকায়। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন অসম সশস্ত্র পুলিশের এক জওয়ান। প্রসঙ্গত মণিপুরের কুকি জনজাতিরই অংশ বরাক উপত্যকার হামর জনগোষ্ঠী।

এই ঘটনার পর কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তা বলেন, ‘‘কৃষ্ণপুর রোড এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধির বিষয়ে সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। একটি অটোরিকশায় ভুবন পাহাড়ের দিকে যাওয়ার সময় গঙ্গানগরের কাছে তিন জঙ্গিকে আটক হয়।’’ নুমালের দাবি, আটক তিন জঙ্গিকে জেরা করে ভুবন পাহাড়ে হামর জঙ্গি ঘাঁটির সন্ধান পান তাঁরা। এরপরই শুরু হয় সেই জঙ্গিঘাটিতে অসম পুলিশের অভিযান। অভিযানের সময় জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে তার জবাব দেওয়া হয়। এই গুলির লড়াইয়ে নিহত হন তিন জঙ্গি। তিন জওয়ানও গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে এক জনের আঘাত গুরুতর। আহতদের সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার পুলিশি অভিযানের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘‘জঙ্গিদের থেকে দু’টি একে সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল, একটি রাইফেল, একটি পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে।’’

আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ