সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

এমপি পদ হারাবেন কঙ্গনা?

অনলাইন ডেস্ক

অভিনেত্রী কঙ্গনা রণৌত এখন সংসদ সদস্য বা এমপি। হিমাচলের মান্ডি থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তার জয়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছের একজন। প্রশ্ন উঠছে তবে কি এমপি পদ হারাতে চলেছেন কঙ্গনা? এদিকে মামলার আবেদনের প্রেক্ষিতে হিমাচল প্রদেশ হাইকোর্ট বুধবার কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য, আবেদনকারীর লায়াকরাম নেগি আদালতকে জানিয়েছেন, তিনি মান্ডি লোকসভা কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং অফিসার অবৈধ ভাবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

এখন মান্ডি লোকসভা কেন্দ্রের পুরো নির্বাচনী প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

হিমাচলের কিন্নরের বাসিন্দা নেগি সাবেক সরকারি কর্মচারি। এ ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে তার ‘কোনও বকেয়া নেই’ বলে শংসাপত্র জমা দিতে বলা হয়েছিল। নেগির দাবি, নিয়ম মেনেই তিনি তার কাগজপত্র জমা দিয়েছিলেন। কিন্তু এরপরে এক দিনের মধ্যে তাকে বিদ্যুৎ, পানি এবং টেলিফোন দপ্তরের ‘বকেয়া নেই’ সংক্রান্ত শংসাপত্র জমা দিতে বলা হয়। এবং সেগুলো পেশের সময় না দিয়েই মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন জমা দেওয়ার একদিন পরেই প্রয়োজনীয় কাগজ জমা দিযেছিলেন বলে দাবি করেছেন নেগি। তিনি বলছেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তা গ্রহণ করেননি।

উল্লেখ্য, ‘কুইন অব বলিউড’ খ্যাত কঙ্গনা রনৌতকে মান্ডি লোকসভা আসন থেকে প্রার্থী করেছিল বিজেপি। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ছয় বারের নির্বাচিত কংগ্রেস মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের পুত্র বিক্রমাদিত্য।  নির্বাচনে ৭৪৭৫৫ ভোট পেয়ে সংসদের আসনে বসেন কঙ্গনা রনৌত।

আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ