সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মালয়েশিয়ায় ৩২ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে ৩২ বাংলাদেশিসহ ১০২ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত প্রকল্প, বিনোদন কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান এবং খাবারের দোকানসহ ১৮টি স্থানে অভিযান চালানো হয়। বুধবার টিভি তিগার এক প্রতিবেদনে বলা হয়—২৩ জুলাই রাজ্যের ১৮টি স্থানে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়েছে।

বুধবার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং বলেছেন, পাসের অপব্যবহার এবং বৈধ পারমিট বা নথি না থাকার বিষয়ে অভিবাসন বিভাগে স্থানীয়দের পাঠানো অভিযোগ এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ১২৭ জনের কাগজপত্র পরীক্ষার পর এর মধ্য থেকে মোট ১০২ জন অভিবাসীকে আটক করা হয়।

যাদের বয়স ১৭ থেকে ৫৫ বছর। আটকদের মধ্যে বাংলাদেশি ৩২, ইন্দোনেশিয়ান ২৬, পাকিস্তানি ৫, মিয়ানমার ১, ভারতীয় ৫, চীনা মহিলা ১৫ এবং থাই মহিলা ৮।

কেনিথ ব্যাখ্যা করেছেন, অভিযানে আরও দেখা গেছে যে- এমন বিদেশি কর্মী রয়েছে যাদের কাছে কোনো শনাক্তকরণ নথি এবং বৈধ পাসপোর্ট নেই এবং কিছু অপব্যবহার অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেস)। আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য তাদের লেংগেং ইমিগ্রেশন ডিপো, নেগেরি সেম্বিলানে রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ