সর্বশেষ
বেক্সিমকো এভিয়েশনের সালমান-সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা
জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: সেতু উপদেষ্টা
প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি এএইচআরবি’র
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার
শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
‘এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম’, মায়ামিকে জিতিয়ে মেসি
বিরতির পর চমক নিয়ে ফিরছেন রাধিকা আপ্তে
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬
আখতারের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের
বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক ৮৪৩
‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে মির্জা ফখরুলের অভিনন্দন
টি-টোয়েন্টিতে আরও এক রেকর্ড গড়লেন অভিষেক
ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল
‘ভালো বিতর্কই সুস্থ গণতন্ত্রের ভিত্তি’
ওজন কমাতে গ্রিন টি খেতে গিয়ে হিতে বিপরীত করছেন না তো

ভারতকে কাঁদিয়ে এশিয়া সেরা শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে বাজিমাত করলো শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ভারতকে কাঁদিয়ে প্রথমবার নারী এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে চামারি আথাপাত্তুর দল। আজ রোববার (২৮ জুলাই) ডাম্বুলায় আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল। ৮ বল হাতে রেখেই ভারতের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

ফাইনালে টসে জিতে আগে ব্যাটিং নেয় ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ওপেনার স্মৃতি মান্ধানার ৪৭ বলে ৬০ এবং রিচে ঘোষের ঝোড়ো ১৪ বলে ৩০ ও জেমিমা রদ্রিগেসের ১৬ বলে ২৯ রানের সুবাদে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত।

সেই রান তাড়ায় নেমে শ্রীলঙ্কার দুই টপ অর্ডার ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। চামারি আথাপাত্তুর ৪৩ বলে ৬১ এবং হর্ষিতা সামারাবিক্রমার ৫১ বলে ৬৯ রানের সুবাদে অনায়াস জয় পায় শ্রীলঙ্কা। ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কাভিসা দিলহারি। এর আগে বল হাতেও ২ উইকেট নেন তিনি।

স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ