সর্বশেষ
কুয়াশায় ঘেরা মিরিঞ্জা ভ্যালিতে উষ্ণতা ছড়াচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী
সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে নবী-রাসুলদের দোয়া
নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না: সাইফুল হক
দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে, জানালেন প্রেস সচিব
ইউএনওর কক্ষে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই
নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: দুলু
হজ ব্যবস্থাপনায় দুর্নীতি করলে আইনের আওতায় নিয়ে আসব: ধর্ম উপদেষ্টা
মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের, রাজনীতির নয়: হান্নান মাসউদ
জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা
‘জানের বদলে জান সদকা’ করা যাবে কি?
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল, সম্পাদক মুরাদ
মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ
তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহবান

কিডনিতে সমস্যা হলে পায়ে এই লক্ষণগুলি দেখা যাবে

অনলাইন ডেস্ক

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। শরীরের বর্জ্য বের করে রক্ত পরিশোধনের মতো কাজ করে শরীর সুস্থ রাখে কিডনি। তাই কিডনি অচল হলে জীবনের ঝুঁকি বেড়ে যায়


অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য কিডনিতে নানারকম সমস্যা হয়। কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে নানারকম উপসর্গ দেখা যায়। প্রথম থেকে সতর্ক না হলে বিপদ হতে পারে


কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে প্রথমেই পায়ে নানা ধরনের লক্ষণ দেখা যায়। পায়ের কোন লক্ষণগুলি কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার উপসর্গ জেনে নিন


কিডনিতে কোনও সমস্যা দেখা দিলে প্রথমে পায়ের গোড়ালির উপর প্রভাব পড়ে। গোড়ালি ফুলতে শুরু করে। এরকম হলে অবহেলা করবেন না। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন


কিডনিতে কোনও সমস্যা হলে হাঁটাচলা করতেও সমস্যা হয়। পা ফুলতে শুরু করে। ফলে মাটিতে পা রাখা কঠিন হয়ে পড়ে। পায়ে ব্যথাও শুরু হয়


পায়ের তালুতে ব্যথাও কিডনির সমস্যার একটি লক্ষণ। বেশি হাঁটাহাঁটি করলে বা ঘুম থেকে ওঠার পর মাটিতে পা দিলে যদি তালুতে ব্যথা হয়, তাহলে উপেক্ষা করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন


পা ফোলা ছাড়াও কোমরের জয়েন্টে ব্যথা, তলপেটে ব্যথা, বদহজম, প্রস্রাবে সমস্যা, প্রস্রাবে রক্তপাতও কিডনির সমস্যার উপসর্গ হতে পারে। এগুলি হলে ডাক্তার দেখান


কিডনির সমস্যা এড়াতে খাদ্যাভ্যাস ঠিক রাখা জরুরি। অতিরিক্ত জাঙ্ক ফুড, অ্যালকোহল খাওয়া বন্ধ করুন। পরিবর্তে বেশি পরিমাণে জল, ফল ও শাক-সবজি খান। এছাড়া নিয়মিত ব্যায়াম করুন

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ