সর্বশেষ
পেন্টাগনের বিরুদ্ধে মামলা নিউইয়র্ক টাইমসের
আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল অধিদপ্তর
শীতেও ব্রণ হয়: জেনে নিন কারণ ও প্রতিকার
স্টাইল আর আবেদনে ওটিটি মাতাচ্ছেন টালিপাড়ার এক সময়ের এই জনপ্রিয় শিশুশিল্পী
সাদিয়া আয়মান যখন ‘লেডি ইন রেড’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পর্তুগালে দোয়া মাহফিল
কোরআনে বর্ণিত প্রাচীন নগরী আনতাকিয়া
রাজধানীতে আজ কোথায় কী
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে পরিবারের সম্মতির প্রয়োজন?
সারা দেশের বিল্ডিং কোড তদারকিতে আলাদা কর্তৃপক্ষ অনুমোদন
খেলাপি ঋণ আদায়ে আইন পরিবর্তন হচ্ছে: গভর্নর
ভিভিআইপি সুবিধা শুধু খালেদা জিয়ার: পরিবেশ উপদেষ্টা
গোবিন্দগঞ্জে দোকানিকে কুপিয়ে হত্যা
ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’
ডিএমপির ১৩ ডিসির বদলি

বুধবার থেকে ঢাকা ও আশপাশে ১৩ ঘণ্টা কারফিউ শিথিল

অনলাইন ডেস্ক

আগামীকাল বুধবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে ৮ মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

তবে পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ শিথিল থাকবে ঢাকা, গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতে। বাকী জেলাগুলোতে কারফিউ কতক্ষণ থাকবে এবং কতক্ষণ শিথিল থাকবে সে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসকরা।

তিনি বলেন, ১৫০ মারা গেছেন এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে। এর মধ্যে পুলিশ আছে, শিক্ষার্থী আছে, সাধারণ মানুষও রয়েছে। কোনো নিরাপদ ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না। উপযুক্ত তথ্য প্রমাণের গ্রেপ্তার করা হচ্ছে। যারা অপরাধ করেছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে।

এনএফ নিউজ ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ