সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

কাজের ফাঁকে হঠাৎ মাইগ্রেনের ব্যথা

অনলাইন ডেস্ক

যার মাইগ্রেন রয়েছে, একমাত্র সে-ই বোঝে এই মাথার যন্ত্রণার কষ্ট। মাথার এক পাশে ব্যথা শুরু হয়ে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। তারপরই বসে থাকা দায় হয়ে পড়ে।

শরীরে সেরেটোনিন নামক রাসায়নিক ভারসাম্যের নষ্ট হলে মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, মাইগ্রেনের পিছনে জিনগত কারণই দায়ী।

মাইগ্রেন ক্রনিক অসুখ। এর থেকে পিছু ছাড়ানো কোনও ভাবেই সম্ভব নয়। তবে, মাইগ্রেনের উপসর্গকে নিয়ন্ত্রণে রাখা যায়। স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনে চললে মাথার যন্ত্রণা থেকে আরাম মেলে।

মাইগ্রেনের যন্ত্রণা এড়াতে হলে স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। মানসিক চাপ কমান। রোদে রাস্তায় বেরোনো এড়িয়ে চলুন। এতে মাইগ্রেনের সমস্যা অনেকাংশে এড়াতে পারবেন।

কর্মক্ষেত্রে কিংবা কোনও ট্রিপে গিয়ে হঠাৎ করে মাইগ্রেনের সমস্যা শুরু হলে ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। এতে মাথা ব্যথা থেকে একটু হলেও আরাম মিলবে।

মাইগ্রেনের যন্ত্রণা শুরু হলে মোবাইল, কম্পিউটার বা মোবাইলের স্ক্রিন বা আলোর দিকে তাকাবেন না। পাশাপাশি আদা, গোলমরিচ, লেবুর দিয়ে ফুটিয়ে চা খান। এতে মাথার ভিতর প্রদাহ ও অস্বস্তি কমবে।

মাথা ব্যথা শুরু হলে ঠান্ডা সেঁক দিন। কোল্ড কমপ্রেস ঘাড় ও মাথায় দিলে মাইগ্রেনের ব্যথা কমতে পারে। এছাড়া ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল দিয়ে মাথা মালিশ করলেও উপকার পাবেন।

এই টোটকায় মাথা ব্যথা সামগ্রিক ভাবে কমবে। কিন্তু মাইগ্রেনের যন্ত্রণা শুরু হলে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়। এই সময় প্রচুর পরিমাণে জল খান। চা-কফি থেকে দূরে থাকুন। আর শরীরে ঘুম দরকার।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ