সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

বোলিংয়ে দুর্দান্ত শরিফুল, ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব

অনলাইন ডেস্ক

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টানা তৃতীয় ম্যাচ জিতল বাংলা টাইগার্স মিসিসাগাও। সাকিব আল হাসান ও শরিফুল ইসলামের দলের ৪ ম্যাচে এটি তৃতীয় জয়। প্রথম ম্যাচ হেরে শুরুর পর দারুণ ছন্দে আছে দলটি। বুধবার তারা সারে জাগুয়ার্সকে হারিয়েছে ৪ উইকেটে।

বল হাতে ছন্দে আছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান। তবে সাকিব ব্যাটিংয়ে আবারো খারাপ সময় কাটালেন। আগের ম্যাচে ২৪ রান করে ফর্মে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বুধবার সারে জাগুয়ার্সের বিপক্ষে ৭ বলে মাত্র ১ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। সব মিলিয়ে চার ম্যাচে তৃতীয়বার দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ সাকিব।

তবে বল হাতে কারুকার্যতা দেখিয়ে দলের জয়ে অবদান রেখেছেন অধিনায়ক সাকিব। লো স্কোরিং ম্যাচে ২১ রানে পেয়েছেন ২ উইকেট। যেখানে ডট বল ছিল ১৪টি। আরেক বাংলাদেশি ক্রিকেটার জ্বলে উঠেন দারুণভাবে। পেসার শরিফুল ৪ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। আগের ম্যাচেও বাঁহাতি বোলার ১ উইকেট পেয়েছিলেন।

সব মিলিয়ে দিনটি বেশ ভালোই কাটে বাংলা টাইগার্সের। সারে জাগুয়ার্স আগে ব্যাটিংয়ে নেমে ১০১ রানে আটকে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন মার্কোস স্টয়নিস। ৩১ রান আসে লোগান ভন বিকের ব্যাট থেকে। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি।

সাকিব ও শরিফুল বাদে বল হাতে আলো কেড়েছেন ডেভিস ভিসে। ১৭ রানে ২ উইকেট নেন নামিবিয়ার এই ক্রিকেটার। তার অলরাউন্ড পারফরম্যান্সেই বাংলা টাইগার্স ম্যাচ জিতেছে। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ২৭ রান করেন তিনি। এছাড়া ১২ বলে ১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডিলন হেইলিগার।

সুনিল নারিন ১৯ রানে ৩ উইকেট নিয়েও সারেকে ম্যাচটা জেতাতে পারেননি।

এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে সাকিবের দল। ৩ ম্যাচে ৩ জয়ে সবার উপরে রয়েছে মর্টেরিয়াল টাইগার্স।

স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ