সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

পাবনায় ৯ দফা দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

পাবনায় কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় শহরের সরকারি অ্যাডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে তারা সমবেত হন। পরে বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরের সামনে তাদের থামিয়ে দেয় পুলিশ।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বৈরী আবহাওয়া বৃষ্টির মধ্যে ভিজে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিপি, র‌্যাব, ডিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ মিছিলে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা মাইক দিয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান, ন্যায়সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য।

এ দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানায় জেলা পুলিশ।তবে আজকের বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আজকের আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ