সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

দীর্ঘক্ষণ ল্যাপটপ ব্যবহারে হাতে ব্যথা হচ্ছে, জানুন সমাধান

অনলাইন ডেস্ক

অফিসের কাজে অনেককেই দীর্ঘক্ষণ ল্যাপটপ কিংবা ডেস্কটপ ব্যবহার করতে হয়। দিনের পর দিন দীর্ঘক্ষণ কি-প্যাড ও মাউজ ব্যবহারের ফলে কারও কারও, কখনও কব্জিতে, কখনও কনুইতে, কখনও কাঁধ ও বাহুর সংযোগস্থলে ব্যথা হয়। এমনকী আঙুলেও ব্যথা হয়। খুব ব্যথা হলে ব্যাথানাশক ওষুধ খেলে সাময়িক কষ্ট কমে ঠিকই, কিন্তু সমস্যার সমাধান হয় না। এ ক্ষেত্রে কী করণীয়?

উপযুক্ত ভঙ্গিমা

যে চেয়ারে বসে কাজ করছেন তার সঙ্গে টেবিলে রাখা ল্যাপটপের দূরত্ব কতটা, চোখের দৃষ্টির সঙ্গে কোন কৌণিক দূরত্বে সেটি রাখা আছে, তা ভীষণ জরুরি। কাজ করার সময় সঠিক ভঙ্গিতে বসা দরকার। শিরদাঁড়া সোজা রেখে বসতে হবে। বসার ভঙ্গিতে গন্ডগোল হলে হাতে তো বটেই, কাঁধে এমনকি মাথাতেও ব্যথা হতে পারে।

মাউজ

সারাদিন যাদের মাউজ চালনা করতে হয়, তাদের ক্ষেত্রে সঠিক মাউজ নির্বাচন খুব জরুরি। বাজারে বিভিন্ন দামের, বিভিন্ন আকারের মাউজ আছে। আপনার হাতের জন্য কোনটা উপযুক্ত হবে বুঝে নিতে হবে। কোনো মাউজ বেশি চ্যাপ্টা হয়, কোনওটা একটু উঁচু, কোনটা ব্যবহারে সুবিধা হচ্ছে দেখতে হবে। কব্জিতে যাতে বেশি চাপ না পড়ে এমন মাউজও আছে।

কিবোর্ড

ল্যাপটপের আকার অনুযায়ী কিবোর্ডও ছোট-বড় হয়। ছোট কিবোর্ড ঘণ্টার পর ঘণ্টা ব্যবহার করে টাইপ করে হাতে ব্যথা হওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ, এতে বাহু ঠিকমতো প্রসারিত হওয়ার সুযোগ পায় না। যার জেরে আঙুল, কাঁধ ও বাহুর সংযোগস্থলে ব্যথা হয়। এক্ষেত্রে আলাদা করে প্রশস্ত কিবোর্ড জুড়ে কাজ করলে সুবিধা হতে পারে।

কনুইয়ের অবস্থান

ল্যাপটপে কাজের সময় কনুই দীর্ঘক্ষণ ঝুলে থাকলে হাতে ব্যথা হতে পারে। এক একজনের, এক এক কারণে ব্যথা বা সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে কোনো কিছুর উপর কনুইয়ের ভর দিয়ে কাজ করতে পারেন।

বিরতি দরকার

টানা কাজের বদলে মাঝেমধ্যে বিরতি নিন। খানিকটা হেঁটে আসুন। হাত-পা প্রশস্ত করে নিন। কব্জি ঘুরিয়ে ব্যায়াম করে নিতে পারেন। হাতের তালুতে ব্যথা হলে, নরম বল রাখতে পারেন। বলে চাপ দিলেও হাতের ব্যায়াম হয়। তবে এতেও কাজ না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিতে হবে। বিষয়টি এড়িয়ে গেলে সমস্যা আরও বাড়তে পারে।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ