সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

১১ জেলার বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন এবং এক দফা কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১১ জেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার ভোর থেকে বগুড়া হয়ে ঢাকা-রংপুর মহাসড়কে কোনো দূরপাল্লার বাস চলাচল করেনি।

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়া কোচ টার্মিনালে গিয়ে দেখা যায়, সব কাউন্টার বন্ধ। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যেসব জেলার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ আছে সেগুলো হলো—রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া।

ঢাকার মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে আসেন মরিয়ম বেগম নামে এক যাত্রী। তিনি বললেন, সাভারে মেয়ের বাসায় যাওয়ার জন্য বের হয়েছেন। শহরে রিকশাও চলাচল করছে না। টার্মিনালে এসে দেখেন, বাসও চলাচল বন্ধ। একই অবস্থা দেখা গেছে শহরের অন্যান্য বাসস্ট্যান্ডেও।

বগুড়া বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে উত্তরবঙ্গের ১১ জেলার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ আছে। আজ ভোর থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছাড়েনি।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ