সর্বশেষ
বেক্সিমকো এভিয়েশনের সালমান-সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা
জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: সেতু উপদেষ্টা
প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি এএইচআরবি’র
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার
শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
‘এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম’, মায়ামিকে জিতিয়ে মেসি
বিরতির পর চমক নিয়ে ফিরছেন রাধিকা আপ্তে
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬
আখতারের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের
বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক ৮৪৩
‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে মির্জা ফখরুলের অভিনন্দন
টি-টোয়েন্টিতে আরও এক রেকর্ড গড়লেন অভিষেক
ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল
‘ভালো বিতর্কই সুস্থ গণতন্ত্রের ভিত্তি’
ওজন কমাতে গ্রিন টি খেতে গিয়ে হিতে বিপরীত করছেন না তো

শ্রম আইন মামলায় খালাস ড. ইউনূস

অনলাইন ডেস্ক

শ্রম আইন লঙ্ঘন মামলায় খালাস পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একইসাথে গ্রামীণ টেলিকমের অন্য তিন শীর্ষ কর্মকর্তাকে খালাস দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

আজ বুধবার বিকেলে শুনানি শেষে বিচারক এম এ আউয়াল এই রায় দেন। গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনুস এবং এর পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ