সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো কানাডা

অনলাইন ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে কানাডা। শুক্রবার (৯ আগস্ট) গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডা থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন বার্তা পাঠান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।

বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ উপায়ে চলমান সংকট সমাধান করে বাংলাদেশকে এগিয়ে নিতে কানাডা সমর্থন করে। আমরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার জন্য শান্তি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ এটি।

এতে বলা হয়, পরিবর্তনের এ সময়ে কানাডা অন্তর্বর্তী সরকারের সঙ্গে থেকে কাজ করতে চায়। ধর্মীয় সংখ্যালঘু, যুব, নারী ও অন্যান্য সংখ্যালঘুসহ সমাজের সব ক্ষেত্রে ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণের অন্তর্ভুক্তিমূলক এই সরকারকে কানাডা সমর্থন করে।

বিবৃতিতে বলা হয়, আবারও আমরা সবাইকে শান্ত থাকতে বলছি। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের নীতি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়। অন্তর্বর্তী সরকারকে মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগের মাধ্যমগুলো উন্মুক্ত রাখার আহ্বান জানায় কানাডা।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ