সর্বশেষ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের দোয়া 
দুর্নীতি আছে, দখল–চাঁদাবাজিও চলছে: টিআইবি
বেক্সিমকো এভিয়েশনের সালমান-সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা
জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: সেতু উপদেষ্টা
প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি এএইচআরবি’র
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার
শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
‘এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম’, মায়ামিকে জিতিয়ে মেসি
বিরতির পর চমক নিয়ে ফিরছেন রাধিকা আপ্তে
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬
আখতারের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের
বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক ৮৪৩
‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে মির্জা ফখরুলের অভিনন্দন
টি-টোয়েন্টিতে আরও এক রেকর্ড গড়লেন অভিষেক
ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড: নীলাঞ্জনা নীলা

অনলাইন ডেস্ক

নীলাঞ্জনা নীলা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। এরপর পরিচালক বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ চলচ্চিত্রের মাধ্যমে আবারো বড় পর্দায় ফেরেন এই অভিনেত্রী। সিনেমাটি প্রশংসিত হয়।

তবে নতুন কোনো সিনেমার কারণে নয়, দেশের চলমান পরিস্থিতিতে এই অভিনেত্রী আরো অনেকের মতো রাস্তায় বেরিয়ে এসে প্রশংসা কুড়িয়েছেন। গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় রাতে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমেও এ খবর উঠে এসেছে। ডাকাত ঠেকাতে একত্র হয়ে স্থানীয় সাধারণ মানুষ পাহারা দিচ্ছেন। অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও ডাকাত ঠেকাতে পাহারা দিচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন।

৯ আগস্ট দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড। নীলাঞ্জনা নীলা অভিনীত সর্বশেষ সিনেমা ‘শ্যামাকাব্য’ ৩ মে মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ