সর্বশেষ
কুয়াশায় ঘেরা মিরিঞ্জা ভ্যালিতে উষ্ণতা ছড়াচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী
সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে নবী-রাসুলদের দোয়া
নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না: সাইফুল হক
দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে, জানালেন প্রেস সচিব
ইউএনওর কক্ষে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই
নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: দুলু
হজ ব্যবস্থাপনায় দুর্নীতি করলে আইনের আওতায় নিয়ে আসব: ধর্ম উপদেষ্টা
মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের, রাজনীতির নয়: হান্নান মাসউদ
জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা
‘জানের বদলে জান সদকা’ করা যাবে কি?
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল, সম্পাদক মুরাদ
মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ
তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহবান

আবু সাঈদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনকে আসামী করে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে।

এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তাঁর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। মামলার বাদী হয়েছেন, আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। আবু সাঈদ নিহতের ঘটনায় তাজহাট থানার বেরোবি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিভূতি ভূষণ রায় বাদি হয়ে একটি মামলা করেন।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ