সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মোষ দিয়ে কী হবে, শ্বশুরের উপহারে অখুশি পাকিস্তানের সোনাজয়ী আর্শাদ নাদিম?

অনলাইন ডেস্ক

প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) অতীতের রেকর্ড ভেঙেছেন পাকিস্তানের জ্যাভলিন তারকা। অলিম্পিক রেকর্ড গড়ে প্যারিস গেমসে জ্যাভলিন থ্রো থেকে সোনা জিতেছেন আর্শাদ নাদিম (Arshad Nadeem) দেশে ফেরার পর থেকে শুভেচ্ছা বার্তা ও উপহারের বন্যায় ভাসছেন পাক জ্যাভলিন থ্রোয়ার। ওয়াঘার ওপারে তাঁকে নিয়ে হই হুল্লোড় যেন থামছেই না। ভারতের সোনার ছেলে নীরজ চোপড়াকে হারিয়ে প্যারিসে সোনা জিতেছেন আর্শাদ নাদিম। অলিম্পিকে সোনার পদকের পাশাপাশি আকর্ষণীয় প্রাইজমানি তো ছিলই, এ ছাড়াও তিনি অনেক আর্থিক পুরস্কার পেয়েছেন। আর তাঁর শ্বশুর দিয়েছেন একটা আস্ত মোষ। আর্শাদ কি তাতে অখুশি?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পাক তারকা আর্শাদের এক ভিডিয়ো ভাইরাল। যেখানে পাকিস্তানের এক সংবাদমাধ্যমে স্ত্রীকে পাশে নিয়ে এক সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার। সেখানে পাক সাংবাদিক আর্শাদকে প্রশ্ন করেন তাঁৎ শ্বশুরের মোষ উপহার দেওয়া নিয়ে। সেখানে হাসতে হাসতে নাদিম বলেন, ‘আমার স্ত্রী আমাকে বিষয়টা জানিয়েছিল। আমি প্রশ্ন করেছিলাম মোষ উপহার দিচ্ছেন শ্বশুরমশাই? তিনি তো আমাকে ৫-৬ একর জমি দিতে পারতেন। কিন্তু মোষও ঠিক আছে। ভগবানের দয়াতে তিনি উচ্চবিত্ত এবং তাই আমাকে মোষ উপহার দিয়েছেন।’

শ্বশুর মোষ উপহার দেওয়ায় আর্শাদ অবাক হয়েছিলেন ঠিকই। কিন্তু ওই উপহারে তিনি অখুশি নন। এমনি এমনি জামাইকে মোষ উপহার দেননি তাঁর শ্বশুর। এর আগে আর্শাদের শ্বশুর স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তাঁদের গ্রামে কাউকে মোষ উপহার দেওয়া খুবই মূল্যবান একটা বিষয়। শুধু তাই নয় এটি খুবই সম্মানেরও। যে কারণে, জামাইকে এই উপহার দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ