সর্বশেষ
কুয়াশায় ঘেরা মিরিঞ্জা ভ্যালিতে উষ্ণতা ছড়াচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী
সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে নবী-রাসুলদের দোয়া
নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না: সাইফুল হক
দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে, জানালেন প্রেস সচিব
ইউএনওর কক্ষে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই
নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: দুলু
হজ ব্যবস্থাপনায় দুর্নীতি করলে আইনের আওতায় নিয়ে আসব: ধর্ম উপদেষ্টা
মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের, রাজনীতির নয়: হান্নান মাসউদ
জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা
‘জানের বদলে জান সদকা’ করা যাবে কি?
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল, সম্পাদক মুরাদ
মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ
তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহবান

ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন: মিমি

অনলাইন ডেস্ক

আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা ভারত। কর্মস্থলে নারীদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম নারীদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়া। এই প্রসঙ্গেই চলছে আলোচনা-সমালোচনা।

নারীদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় রাতের কর্মস্থলে নারীদের নিরাপত্তা বিষয়ে মূলত ১০টি এবং অতিরিক্ত সাতটি অর্থাৎ মোট ১৭টি পদক্ষেপের কথা জানান।

তিনি জানিয়েছেন, যত দূর সম্ভব নারীদের রাতের শিফ্‌ট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে।

এর পরেই অভিনেত্রী মিমি চক্রবর্তী সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছেন।  প্রাক্তন সংসদ সদস্য লিখেছেন, “মেয়েকে নয়, ছেলেকে বলুন তাড়াতাড়ি বাড়ি ফিরতে। তা হলেই নিরাপত্তা বজায় থাকবে। ”

এদিকে মিমির এই বক্তব্যে সমর্থন দিয়েছেন আরেক অভিনেত্রী রাইমা সেন।

এছাড়াও ওয়ি বার্তায় তিনি উল্লেখ করেন,’মেয়েটি ধর্ষিতা’র বদলে ‘সে (পুরুষ) তাকে ধর্ষণ করেছে’ বলা হোক। ‘মেয়েকে সামলান’ বলার বদলে ‘ছেলেকে শিক্ষিত করুন”- এই মনোভব তৈরির কথা বলেছেন এই অভিনেত্রী।

সবশেষে তিনি, “মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন, কারণ, রাতে বাইরে থাকা তার জন্য নিরাপদ নয়” এর বদলে, “ছেলেকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলুন, তা হলেই নিরাপত্তা বজায় থাকবে,” এমন বার্তা দেন।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মিমির এই বার্তা রাইমা শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

এর আগেও আরজি কর-কাণ্ড নিয়ে সমাজিক মাধ্যমে সরব হয়েছিলেন মিমি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছিলেন, “বিষয়টি ক্ষমার অযোগ্য, তোমার পাশে আছি। ” সূত্র: আনন্দবাজার 

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ