সর্বশেষ
কুয়াশায় ঘেরা মিরিঞ্জা ভ্যালিতে উষ্ণতা ছড়াচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী
সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে নবী-রাসুলদের দোয়া
নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না: সাইফুল হক
দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে, জানালেন প্রেস সচিব
ইউএনওর কক্ষে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই
নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: দুলু
হজ ব্যবস্থাপনায় দুর্নীতি করলে আইনের আওতায় নিয়ে আসব: ধর্ম উপদেষ্টা
মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের, রাজনীতির নয়: হান্নান মাসউদ
জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা
‘জানের বদলে জান সদকা’ করা যাবে কি?
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল, সম্পাদক মুরাদ
মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ
তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহবান

মেসিকে ছাড়াই দল ঘোষণা আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক

সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছেন আার্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ওই দলে জায়গা পাননি লিওনেল মেসি। তবে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডিকে রেখেছেন কোচ।

মেসি ছাড়াও পাওলো দিবালা জায়গা পাননি আর্জেন্টিনার দলে। ডি মারিয়া অবসর নেওয়ায় তিনিও নেই দলে। দলের বাকি মূল সদস্যরা আর্জেন্টিনার ২৭ জনের দলে ডাক পেয়েছেন। স্কালোনির দলে চারজন গোলরক্ষক আছেন। ডাক পেয়েছেন ডাচ ক্লাবে খেলা গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সর্বশেষ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ওই আসরে ইনজুরি নিয়ে খেলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসি। ম্যাচও মিস করেন তিনি। কিন্তু ফাইনালে গোড়ালির ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ডাগ আউটে তাকে কাঁদতেও দেখা যায়। ওই ইনজুরি কাটিয়ে এখনও মাঠে ফেরা হয়নি লিও’র। যে কারণে তাকে ছাড়া দল দিতে হয়েছে কোচের।

আর্জেন্টিনা আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে। ১১ সেপ্টেম্বর রাত ২টা ৩০ মিনিটে কলম্বিয়ার মুখোমুখি হবে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ৬ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে।

আর্জেন্টিনার দল: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোমিনো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, লিওনার্দো বেলার্ডি, নিকোলাস ওতামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো, লিয়ান্দ্রো পারদেস, গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, এক্সিকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গঞ্জালেস, আলেজান্দ্রো গার্নাচো, মাতিয়াস সুলে, জিওলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কারবোনি, হুলিয়ান আলভারেজ, লওতারো মার্টিনেজ, ভ্যালেন্টিন ক্যাস্তেলানোস।

স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ