সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে: আমীর খসরু

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৮ জুলাই) বিকেলে উত্তরার দিয়াবাড়ি এলাকায় নিহতের বাড়িতে যান তিনি। এসময় নিহতের স্বামী আমিনুল ইসলাম জনি ও তার মেয়ে মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হুসনা জায়রার সাথে তিনি কথা বলেন।

স্বজনরা জানান, ঘটনার দিনে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে দগ্ধ হন লামিয়া আক্তার। সেদিনই মারা যান তিনি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে শনাক্ত করা হয়। সে রাতেই বিরুলিয়ার বাগনিবাড়ি এলাকায় লামিয়াকে দাফন করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ধরনের দুর্ঘটনা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। এর পেছনের কারণগুলো খুঁজে সমাধান বের করতে হবে। এ ঘটনার পর স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে। আহতদের চিকিৎসা দেয়ার মত অবকাঠামো এখনও দেশে গড়ে ওঠেনি।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় হতাহত হন অভিভাবক, শিক্ষকসহ বহু শিক্ষার্থী। পরদিন রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হয়।

বিএনপি

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ