সর্বশেষ
কুয়াশায় ঘেরা মিরিঞ্জা ভ্যালিতে উষ্ণতা ছড়াচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী
সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে নবী-রাসুলদের দোয়া
নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না: সাইফুল হক
দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে, জানালেন প্রেস সচিব
ইউএনওর কক্ষে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই
নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: দুলু
হজ ব্যবস্থাপনায় দুর্নীতি করলে আইনের আওতায় নিয়ে আসব: ধর্ম উপদেষ্টা
মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের, রাজনীতির নয়: হান্নান মাসউদ
জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা
‘জানের বদলে জান সদকা’ করা যাবে কি?
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল, সম্পাদক মুরাদ
মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ
তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহবান

মালয়েশিয়ায় হুন্ডি কারবার, ৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় ছয় বাংলাদেশিকে আটক করেছে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস বিভাগ। সংস্থাটির দাবি, আটককৃতরা হুন্ডি কারবারে জড়িত। আটক হওয়াদের মধ্যে হুন্ডি কারবারের মূল হোতাও রয়েছে। তারা ক্লাং উপত্যকার আশেপাশের বাংলাদেশিদের লক্ষ্য করে কাজ করে আসছিল।

সোমবার (২৮ জুলাই) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগের কর্মকর্তাদের একটি দল গত ২৭ জুলাই চারটি পৃথক স্থানে  বিশেষ অভিযান পরিচালনা করে।  জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হওয়া অভিযানের সময় একজন বাংলাদেশিকে আটক করা হয়, যাকে মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে। এছাড়া পাঁচজন বাংলাদেশিকেও আটক করা হয়েছে, যারা গ্রাহক বলে মনে করা হচ্ছে।

আটককৃত বাংলাদেশিদের বয়স ২৬ থেকে ৪৮ বছরের মধ্যে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

জাকারিয়া বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের একজনের কাছে কর্মসংস্থান পাস ছিল। অন্য পাঁচজনের কাছে মালয়েশিয়ায় থাকার কোনো বৈধ পাস ছিল না। অপারেশন টিম মোট নগদ ১২ লাখ ১৫ হাজার রিঙ্গিত জব্দ করেছে, যা লাইসেন্সবিহীন মানি চেঞ্জার কার্যকলাপের ফলাফল বলে সন্দেহ করা হচ্ছে।  জব্দ করা হয়েছে লেনদেনের বই ও দুটি মোবাইল ফোন।

হুন্ডির কার্যকলাপটি এক বছর ধরে পরিচালিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, আটককৃতদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে সহায়তা করার জন্য একজন স্থানীয় মহিলা ও দুই বাংলাদেশি পুরুষকে অফিসে উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ