সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

চুলের যত্নে স্ক্যাল্পে ম্যাসাজ কেন জরুরি

অনলাইন ডেস্ক

মাথার তালুতে নিয়ম করে মালিশ করতে পারলে তার উপকার অনেক। চুলের স্বাস্থ্য তো ভাল হবেই, মানসিক চাপও কমবে। রাতে নিশ্চিন্তের ঘুম হবে। তবে সঠিক পদ্ধতি জেনে নিতে হবে।

স্ক্যাল্পে ম্যাসাজ কীভাবে করবেন?

প্রথমে চুল ভাল করে আঁচড়ে জট ছাড়িয়ে নিন। বড় চুল হলে, মাথা ঝুঁকিয়ে সব চুল সামনের দিকে আনুন। এবার আঙুলের ডগা দিয়ে মাথার পিছন থেকে সামনের দিকে ধীরে ধীরে ম্যাসাজ করুন।

চুলের গোড়ার দিকগুলিতে চক্রাকারে মালিশ করতে হবে। মাথার সামনের দিকে কপাল বরাবর একটু চাপ দিয়ে ম্যাসাজ করুন। স্ক্যাল্পে ম্যাসাজ তেল দিয়ে করলে হেয়ার ফলিকলগুলি পুষ্টি পাবে। চুলের গোড়া মজবুত হবে।

স্ক্যাল্প ম্যাসাজের লাভ কতটা?
রুক্ষ-শুষ্ক চুলের সমস্যার সমাধান হতে পারে এই উপায়ে। মাথার তালু অনেক সময়েই শুকিয়ে গিয়ে চুলকানি হয়। তালুতে ব্রণ বা র‌্যাশও হয়। নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করলে তালুতে নোংরা জমতে পারবে না। মৃত কোষগুলি উঠে যাবে, ফলে ব্রণ-ফুস্কুড়ির সমস্যা ভোগাবে না। পাশাপাশি, চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভাল হবে। অক্সিজেনও পৌঁছবে। চুল অকালে পাকবে না বা ঝরবে না।

রাতে ঘুমনোর আগে ১০-১৫ মিনিট স্ক্যাল্প ম্যাসাজ করলে ঘুম ভাল হবে। উদ্বেগ-দুশ্চিন্তা থেকে রেহাই মিলবে। নিয়মিত স্ক্যাল্পে মালিশ করলে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়ে না। রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। চুলের ডগা ফাটার সমস্যা থাকলে তা-ও কমবে ধীরে ধীরে।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ