সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

সৌদি আরবে ভারি বৃষ্টি ও ঝড়ে দুজনের মৃত্যু, নিখোঁজ আরও তিন

অনলাইন ডেস্ক

মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে ভারি বৃষ্টি ও তীব্র ঝড়ের কবলে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। শনিবার মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আসির প্রদেশের একটি রাস্তায় পানির তীব্র স্রোতের কবলে পড়ে কয়েকটি গাড়ি।

পানির তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ি থেকে এক শিশুতে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকেই দুটি মরদেহ উদ্ধার করা হয়।

এরই মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায় আরও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ ও মেসান অঞ্চল।

দেশটির জাতীয় আবহাওয়া দফতর বলেছে,আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার এই অবস্থা থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে ভারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ