সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

এমবাপ্পের বার্নাব্যু অভিষেক

অনলাইন ডেস্ক

সান্তিয়াগো বার্নাব্যুতে আজ প্রথম নামতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর জন্যই বার্নাব্যুতে স্পেশাল কিছু চান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় রাত ৯টায় লা লিগায় রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হবে রিয়াল। ঘরের মাঠে আজ মৌসুমে প্রথমবারের মতো নামতে যাচ্ছে রিয়ালও। তাই বার্নাব্যুতে আজ দর্শকদের ঢল নামতে পারে।

রিয়ালের পক্ষে খেলতে নেমেই প্রথম ইউরোপিয়ান শিরোপার স্বাদ পেয়ে গিয়েছিলেন এমবাপ্পে। ওয়ারশতে আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে তিনি গোলও পেয়েছিলেন। তবে পরের ম্যাচে লা লিগা অভিষেকে উল্টো রূপটাও দেখেছেন ফরাসি তারকা। মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া সে ম্যাচে একেবারে নিষ্প্রভ ছিলেন তিনি।

কিন্তু বার্নাব্যুতে আজ তিনি জ্বলে উঠবেন বলেই প্রত্যাশা আনচেলত্তির, ‘রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথমবারের মতো বার্নাব্যুতে খেলতে নামছে, আমার মনে হয় এমবাপ্পের জন্য ভীষণ সুন্দর একটি দিন হতে যাচ্ছে। ক্লাবের সমর্থকরা তাঁর জন্য ভীষণ রোমাঞ্চিত। সে যে মাপের খেলোয়াড়, দারুণ একটা কিছু হবে বলেই আমার প্রত্যাশা। আশা করছি, সমর্থকরা দারুণ উপভোগ্য একটি ম্যাচ পেতে যাচ্ছে।’

তবে এই ম্যাচের আগে রিয়াল ভক্তদের জন্য দুঃসংবাদও রয়েছে। মাঝমাঠে ভরসা হয়ে ওঠা রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম গত শুক্রবার অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন। বাঁ পায়ের মাংসপেশির এ চোটে এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি। তাই আজ ভায়াদোলিদের বিপক্ষে এমবাপ্পে, ভিনিসিয়ুসের সঙ্গে রদ্রিগো নামবেন।

স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ