সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মমতার পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গ রণক্ষেত্র

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান। মঙ্গলবার (২৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিজেপির পক্ষ থেকে ‘নবান্ন অভিযান’-এর নামে মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচির ডাক দেয়া হয়। বিক্ষোভকারীরা কর্মসূচি সফল করতে হাওড়া ব্রিজসহ বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করেন।

কলকাতা পুলিশ এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করার পাশাপাশি দফায় দফায় টিয়ারগ্যাস-ও ছোড়ে। এসময় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

এদিকে বিক্ষোভকারীদের দাবি করেছেন, পুলিশের অভিযানে অনেকে আহত হয়েছেন। পদযাত্রাকে সামনে রেখে সকাল থেকেই গুরুত্বপূর্ণ সব সড়কে কড়া নিরাপত্তা নেয় পুলিশ। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্রশাসনিক ভবন ঘিরে জারি করা হয় ১৪৪ ধারা।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই উত্তাল পশ্চিমবঙ্গ। ওই রাজ্যের বিরোধী দলগুলোর অভিযোগ, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন মমতার প্রশাসন। এছাড়াও তাদের প্রশাসনের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগও আনা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ