সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

বাংলাদেশের কাছে ১ বিলিয়ন ডলার পাবে ৫ ভারতীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ সরবরাহকারী পাঁচ ভারতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের কাছে এক বিলিয়ন ডলারের বেশি বকেয়া পাওনা রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।

বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানির নির্বাহীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এত টাকা বকেয়া সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। তবে এখন তারা বলছেন, এমনভাবে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। কেননা তাদের কোম্পানিকে অন্য অংশীজনদের কাছে জবাবদিহি করতে হয়।

বকেয়া এই অর্থের মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন পাবে আদানি পাওয়ার। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় স্থাপিত এক হাজার ৬০০ মেগাওয়াট কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে প্রতিষ্ঠানটি।

গত ৩০ জুন পর্যন্ত এসইআইএল এনার্জি ইন্ডিয়ার পাওনা প্রায় ১৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি আছে। ভারতের রাষ্ট্রায়ত্ত এনটিপিসি তিন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় ৭৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিষ্ঠানটির পাওনা প্রায় ৮০ মিলিয়ন ডলার।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, গত ২৫ আগস্ট পর্যন্ত ভারতের পাওয়ার ট্রেডিং করপোরেশনের (পিটিসি) বাংলাদেশের কাছে পাওনা জমেছে ৪৬ মিলিয়ন ডলার। এছাড়া, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড বাংলাদেশের কাছে ২০ মিলিয়ন ডলার পাবে।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ