সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

টানা ১১ দিন দর হারাল অধিকাংশ শেয়ার

অনলাইন ডেস্ক

টানা ১১তম দিনে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির দর কমেছে তবে এর মধ্যেও গতকাল বেড়েছে বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির দর মিশ্র ধারায় ছিল বীমা এবং জ্বালানি বিদ্যুৎ খাত
ডিএসইর মূল প্ল্যাটফর্মে গতকাল মঙ্গলবার ১৩০ কোম্পানির শেয়ার মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধির বিপরীতে ২২৯টির দর কমেছে এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট হারিয়ে ৫৬৮৫ পয়েন্টে নেমেছে। আগের দিনগুলোর ধারাবাহিকতায় বেশির ভাগ শেয়ারের দর পতন দিয়ে সকাল ১০টায় দিনের লেনদেন শুরু হয়। আগে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএটিসহ অপেক্ষাকৃত ভালো শেয়ারগুলোর দর বাড়ছিল। গতকাল এগুলোর দর কমেছে। আবার টানা পতনের পর বেক্সিমকো ফার্মা বিকন ফার্মার দর বেড়েছে। লেনদেন শুরুর মাত্র মিনিটের মধ্যে ডিএসইএক্স ৬০ পয়েন্ট হারিয়ে ৫৬৪০ পয়েন্টে নামে। পরের সোয়া এক ঘণ্টায় ওই অবস্থান থেকে ৬৩ পয়েন্ট বেড়ে ৫৭০৩ পয়েন্ট ছাড়ায়।
সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগকারীরা এখনও বাজার পরিস্থিতি নিয়ে আশাবাদী হতে পারছেন না বলে মনে হচ্ছে। ফলে বিক্রির চাপ আছে। দর পতন চলতে থাকায় মার্জিন ঋণে কেনা শেয়ারে ফোর্স সেলও অব্যাহত আছে, যা বাজারকে নেতিবাচক ধারা থেকে বের হতে অন্তরায় হিসেবে কাজ করছে। ব্লক মার্কেটে ২১৫ কোটি টাকার লেনদেনে ভর করে ডিএসইতে ৭৫০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯২ কোটি টাকা বেশি

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ