সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

উত্তর মেলেনি! ৮ দিনের মধ্যে মোদীকে দ্বিতীয় চিঠি মমতার

অনলাইন ডেস্ক

আরজি কর-কাণ্ডের পর এই নিয়ে পরপর দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে দ্রুত শাস্তির দাবি জানিয়ে গত ২২ অগস্ট চিঠি লিখেছিলেন মমতা। আট দিন পর আরও একটি চিঠি পাঠালেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে যে আইন প্রণয়নের কথা বলেছিলেন তিনি, তা নিয়ে কোনও উত্তর মেলেনি।

শুক্রবার এক্স মাধ্যমে দ্বিতীয় চিঠি পোস্ট করেছেন মমতা। সেখানে তিনি উল্লেখ করেছেন, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফ থেকে উত্তর পেলেও, উত্তর দেননি প্রধানমন্ত্রী।

আরজি কর-কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত ২২ অগস্ট চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেছিলেন, প্রতিদিন দেশে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে, তার মধ্যে অনেক ঘটনায় নির্যাতিতাকে খুনও করা হয়। তাই নৃশংস ঘটনা বন্ধ করার জন্য কঠোর কেন্দ্রীয় আইন আনা দরকার বলে দাবি করেছিলেন তিনি।

পরে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠি লিখে জানান, ধর্ষণ ও শিশুদের উপর নির্যাতনের মামলার দ্রুত শুনানির জন্য পশ্চিমবঙ্গকে ১২৩টি ফাস্ট ট্র্যাক আদালতের অনুমতি দেওয়া হয়েছে।

এবার মমতা প্রশ্ন তুললেন, এরকম একটি সংবেদনশীল বিষয় হওয়া সত্ত্বেও কেন সরাসরি কোনও উত্তর দিলেন না প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেছেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে উত্তর দেওয়া উত্তরে বিষয়টির গুরুত্ব প্রতিফলিত হয়নি।

মমতার এই দ্বিতীয় চিঠি প্রসঙ্গে কড়া জবাব দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের চিঠির কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন। চিঠি লেখা বন্ধ করে, যে প্রশ্নগুলো উঠছে, তার জবাব দিন।’

আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ