সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেই জোকোভিচের বিদায়

অনলাইন ডেস্ক

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছেন। তার দ্রুততম বিদায়ে রেকর্ড ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরাই থেকে গেলো ৩৭ পেরুনো এই কিংবদন্তির।

শনিবার (৩১ আগস্ট) আর্থার অ্যাশ স্টেডিয়ামে র‍্যাঙ্কিংয়ের ২৮ নম্বরে থাকা অস্ট্রেলিয়ান অ্যালেক্সেই পপিরিনের বিপক্ষে ৩-১ সেটে হেরেছেন ছেলেদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা জোকোভিচ। এইদিন প্রতিপক্ষের কাছে তাকে হারতে হয়েছে ৪-৬, ৪-৬, ৬-২ ও ৪-৬ সেটে।

এই হারে ২০১৭ সালের পর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম ছাড়াই বছর শেষ করলেন জোকোভিচ। চলতি বছরের আগের তিনটি গ্র্যান্ড স্ল্যামের দুটি জিতেছেন স্পেনের কার্লোস আলকারাজ (ফরাসি ওপেন ও উইম্বলডন) এবং একটি জিতেছেন ইতালির ইয়ান্নিক সিনার (অস্ট্রেলিয়ান ওপেন)। জোকোভিচ অবশ্য উঠেছিলেন উইম্বলডনের ফাইনালে। কিন্তু আলকারাজের কাছে একদম পাত্তাই পাননি তিনি। তিনি হেরে গিয়েছিলেন ৩-০ সেটে।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে থেমেছিলেন জোকোভিচ। চোটের কারণে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালের আগে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি।

উল্লেখ্য, আগামী জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত অপেক্ষা করতে হবে জোকোভিচকে। সর্বোচ্চ ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জেতার কীর্তি গড়তে তার অপেক্ষার পালাটা একটু দীর্ঘ হলো।

স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ