সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

আজ নাদিয়ার জন্মদিন

অনলাইন ডেস্ক

লাস্যময়ী চেহারা, মিষ্টি হাসি আর নিপুণ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। শনিবার (৩১ আগস্ট) তার শুভ জন্মদিন। ১৯৮২ সালের আজকের দিনেই পৃথিবীতে আসেন নাদিয়া। ৪২ বছরে পা রেখেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী।

শুধু অভিনয় নয়, নাচেও বেশ পারদর্শী নাদিয়া। শোবিজে এখনও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। এবার পারিবারিক আয়োজনে জন্মদিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

জন্মদিন উদযাপন প্রসঙ্গে নাদিয়া বলেন, জন্মদিন সব মানুষের কাছে বিশেষ একটি দিন। আমার কাছেও তার ব্যতিক্রম নয়। আমার জন্মদিন আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ একই দিনে আমার মায়েরও জন্মদিন। প্রতিবারই বেশ আনন্দের সঙ্গে জন্মদিন উদযাপন করি। তবে এবার কোনো আনুষ্ঠানিকতা রাখিনি।

১৯৮৪ সালে বিটিভির নাচের অনুষ্ঠান ‘শিশুমেলায়’ নৃত্যশিল্পী হিসেবে শোবিজ ক্যারিয়ার শুরু নাদিয়ার। তবে তিনি আলোচনায় আসেন ১৯৯২ সালে ‘বড় রকমের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে। এরপর থেকে সাবলীল অভিনয়ে মুগ্ধ করে যাচ্ছেন দর্শকদের। বর্তমানে খণ্ড নাটকের চেয়ে ধারাবাহিক নাটকে বেশি সময় দিচ্ছেন নাদিয়া।

ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে করেছেন নাদিয়া। প্রথমে ভালোবেসে ২০০৮ সালে জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। তবে ২০১৩ সালে সেই সংসার ভেঙে যায় তার। এরপর ২০১৬ সালে মডেল-অভিনেতা এফ এস নাঈমকে বিয়ে করেন নাদিয়া। বর্তমানে দ্বিতীয় স্বামীর সঙ্গে বেশ সুখেই সংসার করছেন তিনি।

নাদিয়ার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে— ‘দূরের মানুষ’, ‘নীল রঙের গল্প’, ‘চার কন্যা’, ‘অবশেষে কাছে এসে’, ‘নীল মেঘ কুয়াশা আর ভালোবাসা’, ‘একটি বাবুই পাখির বাসা’, ‘পাগলা হাওয়ার দিন’, ‘ওরা বখাটে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘অল্প স্বল্প গল্প’, ‘বৃষ্টিদের বাড়ি’, ‘চাইল্ডহুড লাভ’, ‘তোর কপালে দুঃখ আছে’ ইত্যাদি।

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ