সর্বশেষ
পেন্টাগনের বিরুদ্ধে মামলা নিউইয়র্ক টাইমসের
আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল অধিদপ্তর
শীতেও ব্রণ হয়: জেনে নিন কারণ ও প্রতিকার
স্টাইল আর আবেদনে ওটিটি মাতাচ্ছেন টালিপাড়ার এক সময়ের এই জনপ্রিয় শিশুশিল্পী
সাদিয়া আয়মান যখন ‘লেডি ইন রেড’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পর্তুগালে দোয়া মাহফিল
কোরআনে বর্ণিত প্রাচীন নগরী আনতাকিয়া
রাজধানীতে আজ কোথায় কী
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে পরিবারের সম্মতির প্রয়োজন?
সারা দেশের বিল্ডিং কোড তদারকিতে আলাদা কর্তৃপক্ষ অনুমোদন
খেলাপি ঋণ আদায়ে আইন পরিবর্তন হচ্ছে: গভর্নর
ভিভিআইপি সুবিধা শুধু খালেদা জিয়ার: পরিবেশ উপদেষ্টা
গোবিন্দগঞ্জে দোকানিকে কুপিয়ে হত্যা
ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’
ডিএমপির ১৩ ডিসির বদলি

চিংড়ি চাষে এআই প্রযুক্তির ব্যবহার

অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তা নিয়ে সিঙ্গাপুরে চিংড়ি চাষ করছে ভার্টিক্যাল ওশান্স নামের এক কোম্পানি৷ উৎপাদিত চিংড়ির স্বাদ প্রচলিত পদ্ধতিতে উৎপাদিত চিংড়ির চেয়ে ভালো বলে কোম্পানিটি দাবি করছে৷

দুই বছর আগে চালু এআই দিয়ে চিংড়ি চাষের পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছিল ভার্টিক্যাল ওশান্স৷ সেই চিংড়ির বাজারজাত শুরু হয়েছে৷ চিংড়ির খামারটি সিঙ্গাপুর বন্দরের গুদামে অবস্থিত৷ খামারের ট্যাঙ্কে চিংড়ি প্রায় নিখুঁত পরিবেশে বেড়ে ওঠে৷ খোলা পরিবেশে প্রচলিত পদ্ধতিতে চাষ করে চিংড়ি বড় হতে যে সময় লাগে, ট্যাঙ্কে লাগে তার অর্ধেক৷

এআই নিয়ন্ত্রিত কম্পিউটার সিস্টেম সারাক্ষণ পুরো পদ্ধতির ওপর নজর রাখে ও পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করে৷ পানিতে থাকা ক্যামেরা চিংড়ির বেড়ে ওঠার দিকে নজর রাখে৷ এই পদ্ধতিতে এত তথ্য সংগ্রহ হয় যে সেগুলো থেকে সিদ্ধান্তে পৌঁছানোর একমাত্র ভরসা এআই সিস্টেম৷ সিউইড আর চিংড়ি রোগে আক্রান্ত হচ্ছে কিনা, তা নিয়মিত পরীক্ষা করা হয়৷

তবে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি৷ প্রচলিত চাষপদ্ধতির সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য৷ কারণ, ওই পদ্ধতিতে প্রায়ই অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন পড়ে৷

কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা জন ডিনার৷ প্রায় ১০ বছর চিংড়ি খাতে কাজ করার পর তার মনে হয়েছে প্রতিযোগিতামূলক দাম ও পরিবেশের কথা ভেবে নতুন চাষপদ্ধতি অবলম্বন করা প্রয়োজন৷

ডিনার দাবি করছেন, তার চিংড়ির স্বাদ অন্যগুলোর চেয়ে ভালো৷ ডিনারের দল ইতোমধ্যে এআই চাষপদ্ধতিতে মুরগি বা গরু পালনের পরিকল্পনা করছে৷ তবে তার আগে তারা নিজেদের চিংড়ির জাত উদ্ভাবন করতে চায়৷ এখন পর্যন্ত থাইল্যান্ড থেকে ছোট চিংড়ি কেনা হচ্ছে৷

উদ্যোক্তারা বলছেন, চাষবাসে নতুন পদ্ধতির যুগ শুরু হচ্ছে৷ এই পদ্ধতিতে কৃষক হচ্ছে কম্পিউটার৷

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ