সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

সারা দেশের বিল্ডিং কোড তদারকিতে আলাদা কর্তৃপক্ষ অনুমোদন

অনলাইন ডেস্ক

‘বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এদিন বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব। এছাড়া বাংলাদেশ হাইটেক পার্ক (সংশোধন) অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এটা হলো একটা ন্যাশনাল রেগুলেটরি অথরিটি; যেটা বাংলাদেশ বিল্ডিং কোড যেটা আছে সেটা যথাযথ প্রতিপালনটা নিশ্চিত করবে। এটা সারা দেশে প্রযোজ্য হবে। এই যে আমরা ভূমিকম্পের একটা আশঙ্কার মধ্যে পড়েছি এই কমিটি ওই আশঙ্কাকেও মোকাবিলার জন্য কী করতে হয়, সেটা করবে এবং এই যে অথরিটিটা হয়েছে এই অথরিটি পেশাজীবী এবং সরকারি চাকরিজীবী, ২৫ বছরের অভিজ্ঞতা আছে এমন স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত হবে। এটা গোটা বাংলাদেশের জন্য সেফ এনভারনমেন্ট ফ্রেন্ডলি এবং গ্রিন বিল্ডিং কেমন করে করা যায় সেই কাজ তদারকি করবে।

তিনি জানান, এই আইনের প্যানেল অব এজেন্সি সরকার স্বীকৃতি দেবে। সব কাজ এই অথরিটি করতে পারবে না। ওই বিশেষজ্ঞ সংস্থাগুলো যারা লাইসেন্সধারী হবে, এই আইনের অধীনে তারা এই জিনিসটা আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমাদের হাইটেক পার্কের আইনে বলা আছে, অনেকে হাইটেক পার্কের জন্য জায়গা নিয়ে রাখেন। কিন্তু বছরের পর বছর ফেলে রাখেন কিছু করেন না। সেখানে আইনে একটা পরিবর্তন একটা বিধান সংযোজন করা হবে, পাঁচ বছরের বেশি যদি জমি নিয়ে ফেলে রাখা হয়, তাহলে সে জমি সরকার ফেরত নিয়ে নিতে পারবে।

প্রেস সচিব জানান, হাইটেক পার্কের অধ্যাদেশে আরও কিছু নিউ ফিচার যুক্ত করতে হবে। সে জন্য এটাকে আগামী মিটিংয়ে আলোচনা করে উপস্থাপন করার জন্য বলা হয়েছে। আরেকটা বড় আইন হলো, ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫’। এটার নীতিগত অনুমোদন হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ