সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

নারীদের ভোট গুরুত্বপূর্ণ হলেও সামাজিকভাবে তারা পিছিয়ে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনে নারীদের ভোট গুরুত্বপূর্ণ হলেও সামাজিক সাংস্কৃতিকভাবে তারা পিছিয়ে। সুন্দর সমাজ গঠনে নারীরা ব্যাপক অবদান রাখলেও অনেক ক্ষেত্রে তারা যথাযথ মর্যাদা পান না। একটা সমৃদ্ধ, শিক্ষিত জাতি গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩নং ধামতী ইউনিয়নে এনসিপির পদযাত্রা ও নারীদের নিয়ে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামাজিকভাবে নারীরা যেন মূল্যায়ন পান। সাংস্কৃতিকভাবে তারা যেন এগিয়ে যেতে পারেন। ধর্মীয়ভাবে তারা যেন মূল্যবোধসম্পন্ন হয় সেটির জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনে জয়ী হলে নারী শিক্ষা এবং সামাজিক মর্যাদায় গুরুত্ব দেওয়া হবে। আমাদের কোনো মেয়ে যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে। সেজন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করব।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে বহু মানুষ জীবন দিয়েছেন একটা আমূল পরিবর্তনের জন্য। আগামী নির্বাচনে সেই পরিবর্তনের পক্ষে সবাইকে রায় দিতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। অন্যথায় আবারও ফ্যাসিবাদের উত্থান হতে পারে।

এদিন তিনি ধামতী মাদ্রাসাপাড়া, ধামতী উচ্চ বিদ্যালয় এলাকা, ভূইয়া মার্কেট, মাজার মার্কেট, পদুয়া, দুয়ারিয়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ