সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

মনপুরার ১৪৭ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

অনলাইন ডেস্ক

ভোলার মনপুরায় ৫টি ইউনিয়নে ১৪৭টি জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার পর ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ বিষয়ে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মন্নান হাওলাদার বলেন, দোয়া পরিচালনা করেছেন প্রত্যেক জামে মসজিদের ইমাম। এছাড়া উপজেলার প্রত্যেকটি জামে মসজিদে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, মৎস্যজীবী দলের নেতাকর্মীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

দোয়া-মোনাজাতে অংশ নেন- জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব শাহিন প্রমুখ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ